• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৬ সেশনের চার সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ মুহাম্মদ হাসিবুললাহ ও সাধারণ সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম।

বুধবার (৩ মার্চ) সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এ কমিটি ঘোষণা করেন। এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ্ ও মুহাম্মাদ নুরুল আমিন।