উজিরপুরে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত July 30, 2026, 01:15 AM
উজিরপুরে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
সংবাদটি শেয়ার করুন....

 

মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল জেলার আওতাধীন উজিরপুর উপজেলা মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৬) বরিশাল জেলা মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের সভাপতি মো. আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত জেলা প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. নাদিম মোল্লা এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. মোকছেদ হাওলাদার।

যুগ্ম আহ্বায়ক: মো. সাদ্দাম হোসেন, মো. রাশেদুল ইসলাম, তসলিম বেপারী, মো. মিজানুর রহমান, মো. মিরাজ, মো. রফিক, মো. সোহাগ, মো. মনির হাওলাদার, মো. ইমাম হোসেন (নাছিম), মো. আরফিন ও মো. কামরুল হাসান।

সদস্য: মো. জামাল শিকদার, মো. রানা, মো. আসলাম, মো. কামাল, মামুন, মো. শাহিন ও মো. মামুন হাওলাদার।

অনুমোদিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্যে উজিরপুর উপজেলার সকল ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে নবনির্বাচিত আহ্বায়ক মো. নাদিম মোল্লা বলেন, “নবগঠিত কমিটির মাধ্যমে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের সকল কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করা হবে।”