যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 24, 2026, 23:40 PM
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের শুভেচ্ছা
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও যুবসমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। আগামী ২৭ অক্টোবর ২০২৬ যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে এই আনন্দবার্তা ব্যক্ত করেন তিনি।
এক বিবৃতিতে মাসুদ হাসান মামুন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় এবং বরিশাল মহানগরের প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দিনেও যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবদল রাজপথে সক্রিয় থাকবে।