জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতৃবৃন্দকে শেখ আব্দুল জলিলের ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 30, 2026, 23:02 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শেখ আব্দুল জলিল।
তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ফয়েজ উলাহ ইকবালের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ আব্দুল জলিল বলেন, বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে তাঁকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এবং সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে সুসংগঠিত রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে চান।
পরিশেষে, তাঁকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শেখ আব্দুল জলিল।