তালিকায় নাম নেই, তবুও লিখছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook পেইজ (ICDA Barishal) নামে একটি প্রতিষ্ঠানের পেইজে তিনি প্রতিনিয়ত লিখেছেন বীর মুক্তিযোদ্ধা, এবং ওই পরিচয় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে আনোয়ার জাহিদ নামে এক ব্যক্তি বিরুদ্ধে।
তিনি সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। আনোয়ার জাহিদ ঝালকাঠির কৃত্তিপাশা গ্রামের মৃত নোয়াব আলী ব্যাপারী ছেলে। জেলার মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা এবং গেজেটে তাঁর নাম নেই। অথচ তিনি সব খানে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।
সরকারি গেজেটসহ বীর মুক্তিযোদ্ধাদের কোনো তালিকায় নাম না থাকা প্রসঙ্গে আনোয়ার জাহিদ এর সাথে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন, বরিশালের নয় নম্বর সেক্টরে দায়িত্বে ছিলেন এবং তাঁর ঢাকায় নিয়মিত যোগাযোগ ছিলো। তিনি আরও বলেন মুক্তিযুদ্ধ সনদের জন্য করেননি তিনি।