বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক মল্লিকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অ নুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুছ ছালাম রাড়ী, বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু ,সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রেজা রাড়ী।
এছাড়াও উপস্থিত ছিলেন জাগুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মন্টু খান, সদস্য সচিব মনিরুজ্জামান জামাল (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক মল্লিকসহ জাগুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।