*মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তরুণ সমাজসেবক লিটন শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্র*
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 31, 2026, 19:54 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল ডেস্ক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় ও শক্ত অবস্থান নেয়ায় তরুণ সমাজসেবক লিটন শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে উদ্দেশ্যপ্রোনদিতভাবে তার পিছু লেগেছে ঐ মহলটি।
সম্প্রতি চরমোনাইয়ে মাদক ও সমাজবিরোধী কাজের বিরুদ্ধে লিটন শরীফের দৃঢ় ও শক্ত অবস্থানের কারণে স্থানীয় একটি গ্রুপ তার উপর ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
লিটন শরীফ, জানান একটি নাম সর্বস্ব ভূঁইফোড় অনলাইনে তাদের প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে মাদক ব্যবসায় অর্থের জোগান দেওয়া, অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিদেশে চাকরি দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
লিটন আরও বলেন, আমি কখনো মাদক ব্যবসা, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের মতো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না এবং এসব কর্মকাণ্ডে কাউকে আর্থিক সহায়তাও করিনি। একইভাবে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগও সম্পূর্ণ অসত্য।
লিটন শরীফ আরও বলেন, কোনো প্রামাণ্য তথ্য বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই তাঁর নাম অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়ানোয় তাঁর সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রকাশের আগে যথাযথভাবে যাচাই-বাছাই এবং তাঁর বক্তব্য গ্রহণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। আর এসব কর্মকাণ্ড রুখে দিতে মাদকের বিরুদ্ধে ঢাল হয়ে দাড়িয়ে সমাজসেবামূলক কাজ করে এলাকায় ব্যাপক প্রসংশিত হচ্ছেন তিনি।