বরিশালে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 27, 2026, 22:55 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি: উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় নগরীর ঐতিহ্যবাহী কবি জীবনানন্দ দাশ আউটডোর স্টেডিয়ামে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
এ ছাড়া অনুষ্ঠানে বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নগরীতে ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।