বরিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 27, 2026, 23:53 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগরীতে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ অক্টোবর ২০২৬) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিল।
মাসুদ হাসান মামুনের নেতৃত্বে বিশাল শোডাউন:
বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন-এর দূরদর্শী নেতৃত্বে এই আনন্দ মিছিলটি বের করা হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল দশটার পর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে হাজার হাজার নেতাকর্মী বরিশাল মহানগর জাতীয়তাবাদীদল বিএনপির প্রধান কার্যালয় এর সামনে জড়ো হয়ে। ব্যানার ধরে সামনের সারিতে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন নিজেই, যেখানে নেতাকর্মীদের হাতে রঙিন স্মোক বোম্ব এবং রাজপথ কাঁপানো স্লোগানে এক অভূতপূর্ব উৎসবের আমেজ তৈরি হয়।
বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের অংশগ্রহণ:
মিছিলে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি একাত্মতা প্রকাশ করে অংশ নেন বরিশাল মহানগর বিএনপির সভাপতি।
স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ:
আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করার সময় বিএনপি ও যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। নেতাকর্মীরা, জিয়া-তারেক এর পক্ষে আকাশ কাঁপানো স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন উপস্থিত সকল নেতাকর্মী এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দেশনেতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল সর্বদাই রাজপথে প্রথম সারিতে থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।