বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার অবাধ বেচাকেনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজার এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা পরিচালিত হলেও তা প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পুলিশের একটি চেকপোস্টে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে একজন মোঃ আল-আমিন সর্দার সাহেবেরহাট বাজারে গ্রিল ওয়ার্কশপ পরিচালনা করেন এবং অপরজন ঢাকায় চাকরি করেন বলে জানিয়েছেন। মোঃ আল আমিন সরদার জানিয়েছে এই ইয়াবা কিনছে বাজারের ব্যবসায়ী মোঃ কালাম এর কাছ থেকে এবং আরো জানাজায় সাহেবের হাটবাজারে শাকিব নামে আরো এক ইয়াবা ব্যবসায়ী আছে আরো অল্প বয়সী কয়েকজন পোলাপান রয়েছে একাধিক জনগণের বক্তব্য
স্থানীয়দের অভিযোগ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইয়াবা সংগ্রহের বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। তবে এসব বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত তথ্য নিশ্চিত হবে।
এলাকাবাসীর দাবি, গত কয়েক বছর ধরে সাহেবেরহাট বাজারে মাদক ব্যবসা চলার অভিযোগ রয়েছে। এ কারণে সাধারণ মানুষ, অভিভাবক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা বাজার এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বন্দর থানার এসআই পিন্টু পাল জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাহেবেরহাট বাজারসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট ও অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য থাকলে জনগণকে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। জনগণের সহযোগিতায় এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।
এদিকে, সাহেবেরহাট বাজারের সচেতন মহল ও এলাকাবাসী মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে সাহেবেরহাট বাজারকে মাদকমুক্ত করা সম্ভব হবে।