• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ভক্তদের জন্য সুখবর, মাঠে নামছেন নেইমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৬, ১৮:১২ অপরাহ্ণ
ব্রাজিল ভক্তদের জন্য সুখবর, মাঠে নামছেন নেইমার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলের মূল তারকা নেইমার। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে না পারলেও ঠিক পরের ম্যাচেই মাঠে নামছেন এই তারকা ফুটবলার। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিই।

ব্রাজিল ইতিমধ্যে নেইমারকে ছাড়াই প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করে এবং হাইতি বিপক্ষে ৩-০ গোলে জিতে গ্রুপ পর্বের শীর্ষ উঠে আসে। হাইতির বিরুদ্ধে উড়ন্ত ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি জানিয়েছে, পরের ম্যাচেই মাঠে নামানো হবে।

আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।’চোটপ্রবণ নেইমার সর্বশেষ ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ১৭ মে। তখন তাঁর ক্লাব সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। এই চোটে পড়ার পরও নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়।

এক সপ্তাহ পর নেইমার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের পেশির চোট গ্রেড-২ পর্যায়ের। তিন সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সেই সময়সীমা ১৭ জুন শেষ হয়েছে।

এর আগে নেইমার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খুব বেশি ম্যাচেও খেলতে পারেননি। তবে যখনই খেলেছেন, দারুণ প্রভাব দেখিয়েছেন। মাত্র ৪ ম্যাচে মাঠে নেমে ২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। নেইমারের কাছে ব্রাজিল নিশ্চয়ই এমন কিছুই চাইবে!