বরিশাল সদর উপজেলার কাশিপুরে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ২১:৩৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন এর নেতৃত্বে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে জনগণের মাঝে ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি’র এই কর্মসূচির প্রতি সবার সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, এই ৩১ দফা হলো জাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে।