বরিশালে মিষ্টি বিতরণে ছুরিকাঘাতে ছাত্রদলকর্মী নিহত, আহত ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 18, 2025, 02:20 AM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক।
শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর ইউনিয়ন ছাত্রদলের একটি অংশ মিষ্টি বিতরণ কর্মসূচি আয়োজন করে।
বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণ কর্মসূচিতে ছুরিকাঘাতে রবিউল ইসলাম নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের আগরপুর স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না–পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং আগরপুর গ্রামের বাসিন্দা। তার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত আটজনও একই হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন—পলাশ, রাসেল সাব্বির, হাসান, আলাউল হোসেন, শান্ত, এমদাদুল, রিওয়ান ও