বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে দলটি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 12, 2025, 23:51 PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে দলটি ঘোষণা করেছে।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছে, দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসনের পর তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন

মির্জা ফখরুল বলেন, “এই সিদ্ধান্তটি আমাদের দলের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সংবাদ। ভারতের বাইরে লণ্ডনে দীর্ঘ সময় থাকা এই নেতাকে সবাই স্বাগত জানাবে। তাঁর এ আগমন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের পথকে আরও শক্ত করবে।”

তারেক রহমান ২০০৭ সালের এক-এগারো পরিস্থিতির পর গ্রেপ্তার হয়ে ২০০৮ সালে মুক্ত হওয়ার পর চিকিৎসার কারণে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। ২০২৪ এবং ২০২৫ সালে বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে থাকা সাজা বাতিল ও অব্যাহতি প্রাপ্ত হওয়ার পর দেশে ফেরার আলোচনায় তাৎপর্য ছিল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটি দলের জন্য একটি বড় রাজনৈতিক ইঙ্গিত হিসেবে কাজ করবে।