একটি গোষ্ঠি বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে-যুবদল নেতা মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত July 18, 2025, 01:21 AM
একটি গোষ্ঠি বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে-যুবদল নেতা মামুন
সংবাদটি শেয়ার করুন....

রিয়াজ মোল্লা ॥বরিশাল মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন বলেছেন, একটি গোষ্ঠি দেশে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের দল বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কটুক্তির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল থেকে এ কথা বলেন ও সমাবেশ করেছে যুবদল।

গতকাল বৃহস্পতিবার  বিকেল ৪ টায় নগরীর সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে যুবদল। তিনি বলেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম গণতন্ত্রের জন্য।

আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রোসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।

পরবর্তীতে মিছিলটি বরিশাল নগরের গুরুপ্তপূর্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।