ইফতার নিয়ে ফেরার পথে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 19, 2026, 13:38 PM
ইফতার নিয়ে ফেরার পথে যুবকের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মস্থল থেকে ইফতার সামগ্রী নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় নতুন নাহার এগ্রো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাহেদ হাসান সুমন (২০)। তিনি স্থানীয় মোহাম্মদ ইউসুফের ছেলে। এছাড়া গুরুতর আহত যুবকের নাম ইকবাল হোসেন (২৪)। তিনিও একই এলাকার মোহাম্মদ ছলিম উদ্দিনের ছেলে। তাঁরা দুজনই স্থানীয় নাহার এগ্রো গ্রুপে চাকরি করতেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারি নিয়ে ফেরার সময় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহানউদ্দিন। তিনি বলেন, সন্ধ্যায় স্থানীয় নাহার এগ্রোর একজন শ্রমিক দুর্ঘটনায় নিহত ও আরেকজন আহত হওয়ার খবর পেয়েছি। অভিযুক্ত পরিবহনটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।