• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পড়াশোনা ফেলে আড্ডা, ১৬ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
পড়াশোনা ফেলে আড্ডা, ১৬ শিক্ষার্থী আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উদ্দেশ্যহীন আড্ডা, মোবাইল চালানো ও পড়াশোনা বাদ দিয়ে অযাচিতভাবে ঘুরাফেরা করায় স্কুল ও কলেজ পড়ুয়া ১৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।বুধবার (৬ মে) রাত ৮টায় শাহরাস্তি থানাধীন ওয়ারুক বাজার, ওয়ারুক রাহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পৌরসভার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্দেশ্যহীন আড্ডা, মোবাইল চালানো ও রাতের বেলা অযাচিতভাবে বাইরে ঘোরাঘুরি করায় স্কুল ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আটক করা হয়। প্রথমবার সংশোধনের স্বার্থে সব শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়।