আপন বড় বোনের অশ্লীল ভিডিও Ai দিয়ে এডিট করে ব্ল্যাকমেইল: বোন ও ভগ্নিপতি আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 9, 2026, 00:49 AM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক।
আপন বড় বোনের ব্যক্তিগত ও অশ্লীল ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগে এক নারী ও তার স্বামীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রাতে বরিশাল নগরীর আলেকান্দা বাংলা বাজার এলাকার একটি বাসা থেকে অভিযুক্ত নূরে জান্নাত মিতু (২৫) ও তার স্বামী শেখ মারুফ আহমেদকে (২৩) আটক করা হয়। বরিশাল মডেল থানার পুলিশের সহযোগিতায় বোয়ালিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মামলার বাদী নূরে সাবরিন কনা অভিযোগ করেন, অভিযুক্তরা তার ব্যক্তিগত ও অশ্লীল ভিডিও ধারণ করে বিভিন্ন সময়ে তাকে মানসিকভাবে হয়রানি এবং হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় তিনি আইনগত প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর শেখ মারুফ আহমেদকে বরিশাল মডেল থানায় রাখা হয় এবং নূরে জান্নাত মিতুকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।