গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বরিশাল মহানগর বিএনপির ভিক্ষুক মিছিল ও প্রতিবাদী সভা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 14, 2025, 01:15 AM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি:
গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের ধানের শীষের কাণ্ডারি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নেতা মাসুদ হাসান মামুনসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রতিবাদী মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীরা গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় একজন সম্মুখ যোদ্ধার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে ছিল এবং থাকবে। এ ধরনের দমন-পীড়ন আন্দোলনকে দমাতে পারবে না।