চরমোনাই ৫ নং ওয়ার্ডে রানিং মেম্বার শাকিল রাড়ীর নির্বাচনী প্রচারণা তুঙ্গে, বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে উন্নয়নের অঙ্গীকার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 23, 2026, 16:49 PM
চরমোনাই ৫ নং ওয়ার্ডে রানিং মেম্বার শাকিল রাড়ীর নির্বাচনী প্রচারণা তুঙ্গে, বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে উন্নয়নের অঙ্গীকার।
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক।বরিশাল চরমোনাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রানিং মেম্বার ও জনপ্রিয় ব্যক্তিত্ব শাকিল রাড়ীর নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডের সাধারণ ভোটার ও দলীয় নেতা কর্মীদের নিয়ে তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করা শাকিল রাড়ী মূলত বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি ৫ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে অসংখ্য উন্নয়নমূলক কাজ করে জনগণের মন জয় করেছেন। সরকার পরিবর্তনের পর গত ৬ মাসেও তিনি এলাকার শান্তিশৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।আসন্ন নির্বাচন নিয়ে শাকিল রাড়ী বলেন,বিগত দিনে দলমত নির্বিশেষে আমি ৫ নং ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম এবং এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। সামনে নির্বাচন, পরিস্থিতি বিবেচনায় হয়তো নভেম্বর বা জানুয়ারিতে ভোট হতে পারে। আমি আমার দল বিএনপি ও সাধারণ জনগণের সমর্থনে আবারও প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি।এলাকার সাধারণ ভোটাররা জানান, একজন যোগ্য, পরীক্ষিত এবং জনবান্ধব নেতা হিসেবে শাকিল রাড়ী অত্যন্ত সফল। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আসন্ন নির্বাচনে তাকে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করতে ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ ও বিএনপি নেতা-কর্মীরা একাট্টা হয়ে মাঠে নেমেছেন।