জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 27, 2026, 18:58 PM
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টার দিকে বরিশাল সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ অলিউর রহমান অলি-এর নেতৃত্বে এই বিশাল আনন্দ র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি চরকাউয়া খেয়াঘাট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল মহানগরের বিএনপির দলীয় কার্যালয়ে (পার্টি অফিস) গিয়ে শেষ হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকাসহ অংশ নেন।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ ওবায়দুর রহমান মামুন আহ্বায়ক, ৮নং চাঁদপুরা ইউনিয়ন যুবদল,
মোঃ কাজী আলাউদ্দিন আহ্বায়ক, কাশিপুর ইউনিয়ন যুবদল
এছাড়াও বরিশাল সদর উপজেলার অন্তর্গত ১০টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। পার্টি অফিসে পৌঁছানোর পর প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।