বরিশাল প্রেসক্লাবে প্রবীণ সাংবাদিক নেগাবান মন্টুর স্মরণে শোকসভা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, সিনিয়র সদস্য সৈয়দ দুলাল, মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ, নাসিমুল আলমসহ মরহুমের পরিবারের সদস্য ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মরহুম মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সাংবাদিকতা জীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।