বরিশাল সদরের সাহেবের হাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 24, 2026, 02:16 AM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি:বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বাজার এলাকায় মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে এক বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে। ৮নং চাঁদপুরা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচির সূচনা করা হয়।উক্ত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে দাঁড়িয়ে কর্মসূচির তদারকি ও নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা (ইউএনও)। এ সময় উপস্থিত ছিলেন ৮নং চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম জাহিদ এবং চাঁদপুরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জব্বার শিকদার, মোঃ নুর হোসেন খান ও মোঃ কিরন সরদার, এছাড়া স্থানীয় দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ ও চাঁদপুরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এই পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।কর্মসূচি চলাকালীন সাহেবের হাট বাজারের আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নিজ নিজ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। আরো বলেন চাঁদপুরা ইউনিয়ন চেয়ারম্যান ও ঐতিহ্যবাহী সাহেবের হাট বাজারের সভাপতি এইচ এম জাহিদ বলেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান থাকবে…