বরিশালে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘ভিপি মশিউল আলম সেন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 6, 2026, 18:17 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশালে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ভিপি মশিউল আলম সেন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু।
এ সময় বরিশাল মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে এবং নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।