নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকার মগবাজার এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন।
ওয়্যারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রমনা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে কে বা কাহারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পরে। এতে ওই ঘটনাস্থলেই মারা যায়।
তিনি বলেন,“আমরা জানতে পেরেছি নিহত ওই যুবক মগবাজারের জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসেছিলেন।”
নিহত ওই যুবক পরিবারসহ মগবাজার এলাকায় থাকতেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, সিয়ামের গ্রামের বাড়ি খুলনা জেলায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।