ঝালকাঠি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, ঝালকাঠি জেলার১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শারদীয় অভিনন্দন জানিয়েছেন জিয়া মঞ্চ, ঝালকাঠি ১০ নং নথুল্লাবাদ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দুলাল হাওলাদার।
এক গর্জিয়াস ও ভাবগাম্ভীর্যপূর্ণ শুভেচ্ছা বার্তায় তৃণমূলের এই জনপ্রিয় নেতা বলেন,বাংলাদেশ জিন্দাবাদ -এই জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে আমরা নথুল্লাবাদ ইউনিয়নের প্রতিটি নাগরিকের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। দুর্গোৎসবের এই আনন্দঘন মুহূর্তে আমি সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনসহ ইউনিয়নের আপামর জনসাধারণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরও উল্লেখ করেন, জিয়া মঞ্চের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘ সময় ধরে তিনি জনগণের পাশে ছিলেন এবং আগামীতেও ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।