হৃদয় শুভ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মায়ের দোয়া ফুটবল টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 10, 2026, 12:30 PM
সংবাদটি শেয়ার করুন....
বন্দর থানা প্রতিনিধি। বরিশালে অনুষ্ঠিত হৃদয় শুভ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-৫-এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে মায়ের দোয়া ফুটবল টিম। ফাইনালে রানার্সআপ হয়েছে হৃদয় স্মৃতি এফসি।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশালের দক্ষিণ কর্ণকাঠি বৈকালীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নবীন সংঘ ক্লাব, কর্ণকাঠি, বরিশালের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান।
খেলার উদ্বোধক ছিলেন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত এরিয়া ম্যানেজার আক্তার হোসেন (বাচ্চু)।
অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ শিকদার, বিশিষ্ট সমাজসেবক আঃ রাজ্জাক খান এবং বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাহাত তালুকদার।
টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন মোঃ নাঈম শিকদার, মোঃ সিফাত খান, মোঃ তামিম শিকদার ও মোঃ অনিক হাওলাদার।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি যুবসমাজকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।