৪০ বছর পর সাহেবেরহাট বাজারের প্রধান সড়কে ঢালাই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্বস্তি ব্যবসায়ী-ক্রেতাদের, উন্নয়নকাজ নিয়ে আলোচনায় চেয়ারম্যান এইচ এম জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 22, 2026, 19:29 PM
৪০ বছর পর সাহেবেরহাট বাজারের প্রধান সড়কে ঢালাই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্বস্তি ব্যবসায়ী-ক্রেতাদের, উন্নয়নকাজ নিয়ে আলোচনায় চেয়ারম্যান এইচ এম জাহিদ
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলার ৮ নম্বর চাঁদপুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী সাহেবেরহাট বাজারের প্রধান সড়ক দীর্ঘ প্রায় ৪০ বছর পর নতুন করে ঢালাই হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয়দের ভাষ্য, সাহেবেরহাট বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে গর্ত সৃষ্টি হয়েছিল। বর্ষা মৌসুমে পানি ও কাদায় চলাচল আরও দুর্ভোগপূর্ণ হয়ে উঠত।রিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলেও সৃষ্টি হতো নানা প্রতিবন্ধকতা। বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষকেও দীর্ঘদিন এই দুর্ভোগ পোহাতে হয়েছে।
স্থানীয়দের দাবি অনুযায়ী, সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম জাহিদের উদ্যোগে সাহেবেরহাট বাজারের গুরুত্বপূর্ণ অংশে নতুন করে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী হারুনের ঘোল মুড়ির দোকান হতে কলবাড়ি পর্যন্ত এবং মাছ বাজারের পেছনের অংশসহ সংশ্লিষ্ট সড়কে ঢালাই দেওয়ার ফলে বাজারের যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে।
সড়কের কাজ শেষ হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের প্রয়োজন ছিল। বাজারের প্রধান সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় এখন ক্রেতা-বিক্রেতা উভয়েরই সুবিধা হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ে এইচ এম জাহিদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ির রাস্তা, ঘাটলা, মসজিদসহ বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত কাজে সহযোগিতা করেছেন বলে তারা দাবি করেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিরোধ ও সামাজিক বিষয়ে সমঝোতার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা।
এলাকাবাসীর অনেকে বলেন, চাঁদপুরা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা এইচ এম জাহিদ চেয়ারম্যানের। তবে সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন করতে পারবে, তা নিয়ে নিজেই চিন্তিত, সম্পূর্ণ জনগণের উপরেই ছেড়ে দিয়েছে জনগণ কি করে আগামীতে,
সম্প্রতি সাহেবেরহাট বাজারে সড়কের ঢালাইয়ের কাজ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সময় চেয়ারম্যান এইচ এম জাহিদ বাজারের আরও কয়েকটি উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে স্থানীয়রা জানান।
এদিকে চেয়ারম্যান এইচ এম জাহিদের রাজনৈতিক পরিচয় নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিত। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও আগামী নির্বাচনে তাঁর ভূমিকা কী হবে,এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা থাকলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের বাইরে চেয়ারম্যান হিসেবে তাঁর সময়ে করা উন্নয়নকাজ এবং মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগই বর্তমানে সাহেবেরহাট বাজার ও চাঁদপুরা ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সাহেবেরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের ভোগান্তির পর বাজারের প্রধান সড়কটি সংস্কার হওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। এখন বাজারের অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা তাদের। আরো জানা যায় এই সাহেবের হাট বাজারের প্রধান সড়কের সংস্কারের কাজে এইচ এম জাহিদ চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ কাজ করেছেন… পর্ব ১…