মোঃ সাদ্দাম হোসেন।বরিশাল সদর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আলী হায়দারের জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় নেতাকর্মীরা বলেন, আলী হায়দার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তার নেতৃত্ব, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতা বরিশাল সদর উপজেলা যুবদলকে আরও গতিশীল করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আলী হায়দারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন। তারা বলেন, আগামী দিনগুলোতে তিনি দলের আদর্শ ও গণমানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলী হায়দারকে ঘিরে শুভেচ্ছা বার্তার বন্যা বইছে। বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার আগামীর দিনগুলো সুখ, শান্তি ও সাফল্যে ভরে উঠুক-এই কামনা করেন।