ইউপি সদস্য’র আসনে যুবদল নেতা রিয়াজ হাওলাদারকে দেখতে চায় এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 25, 2026, 14:09 PM
সংবাদটি শেয়ার করুন....
উজিরপুর প্রতিনিধিঃ হারতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউপি সদস্য’র আসনে যুবদল নেতা রিয়াজ হাওলাদারকে দেখতে চান এলাকাবাসী। রিয়াজ হাওলাদার(৪০) হারতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মোঃ সুলতান হাওলাদারের সুযোগ্য সন্তান। রিয়াজ হাওলাদার ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএনপির রাজনীতিতে সক্রিয়।
তিনি তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলন কর্মসূচিতে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেছেন। তিনি সৎ,মার্জিত ও ভদ্র স্বভাবী হওয়ায় হারতা ৯ ওয়ার্ডবাসী তাকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ইতিমধ্যে অধিকাংশ ভোটাররা জোট বেঁধেছে এবং তাকে নিয়ে জল্পনা কল্পনা শুরু করেছে।
এদিকে জনসমর্থন ও জনজরীপে এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক,গরীব দুখী মানুষের প্রিয় আস্থাভাজন ব্যাক্তি রিয়াজ হাওলাদার। তাই ইউপি সদস্য হিসেবে এই ওয়ার্ডে তার বিকল্প নেই।
একাধিক ভোটাররা জানান,তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকায় রাস্তা-ঘাটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হবে। এদিকে ইউপি সদস্য প্রার্থী মোঃ রিয়াজ হাওলাদার ঘোষণা দেন তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গড়া হবে। এছাড়া তিনি হারতা ৯নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।