ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভে তাঁতীদলের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 13, 2025, 20:05 PM
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভে তাঁতীদলের অংশগ্রহণ
সংবাদটি শেয়ার করুন....

মোঃসাদ্দাম হোসেন।

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশাল বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, বরিশাল জেলা দক্ষিণ।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এস. এম. মাইনুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ তাঁতীদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুমন, সহ-সভাপতি মোহাম্মদ জামাল হোসেন ফকির।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন বরিশাল সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক রাজীব খান এবং সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মিরাজ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।