খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরআইচা বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 4, 2025, 21:35 PM
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরআইচা বিএনপির দোয়া মাহফিল
সংবাদটি শেয়ার করুন....

 

মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল, ০৩ ডিসেম্বর ২০২৫ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড চরআইচা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাওলা রাব্বি শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাহাত।

এ ছাড়া উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামরুল মৃধা, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নাছির গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ কবির গাজী, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম সুজন এবং বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রিপন হাওলাদার।

দোয়া মাহফিলের আয়োজন করেন বরিশাল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সুজন ও বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পাবেল গাজী।