গাজীপুরে এনজিও প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 19, 2026, 18:01 PM
গাজীপুরে এনজিও প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সংবাদটি শেয়ার করুন....

 ​নিজস্ব প্রতিবেদক।। ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে এক বিশেষ অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভার মূল আলোচনা ​সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ আলম হোসেন। সভায় নির্বাচনকালীন সময়ে এনজিওগুলোর ভূমিকা এবং পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​

সভায় জেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভার অংশ হিসেবে উপস্থিত ছিলেন, ​তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), গাজীপুর। ​জনাব রবিউল ইসলাম, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

জনাব ছালেহুর রহমান, সহকারী কমিশনার (এনজিও সেল, গাজীপুর)। ​অংশগ্রহণকারী সংস্থাসমূহ ​উক্ত সভায় জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন। ​সভায় উপস্থিত কর্মকর্তারা এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এনজিও প্রতিনিধিরাও প্রশাসনের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।