ঝালকাঠির নতুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে মোঃ দুলাল হাওলাদার: জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 20, 2026, 01:08 AM
সংবাদটি শেয়ার করুন....
ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নতুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদ্ম প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ দুলাল হাওলাদার। তিনি জিয়া মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এলাকায় সুপরিচিত এবং দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পাশে থাকার কারণে ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ২০ বছর ধরে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতা, মামলা-মোকদ্দমা ও চাপের মধ্যেও তিনি কখনো জনগণকে ছেড়ে যাননি। বরং নিজের অর্থ ব্যয় করে এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন বলে দাবি করেন তার সমর্থকরা।
মোঃ দুলাল হাওলাদার বলেন, “আমি এই ইউনিয়নের মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। ব্যক্তিগত সম্পদ বা অর্থ আমার লক্ষ্য নয়-আমার একমাত্র উদ্দেশ্য হলো জনগণের সেবা করা এবং তাদের পাশে থাকা।”
ইতোমধ্যে তার পক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণ প্রচার-প্রচারণা শুরু করেছে। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তার প্রতি সমর্থন জানিয়েছেন বলেও জানা গেছে।
নির্বাচনকে ঘিরে নতুল্লাবাদ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী হিসেবে মোঃ দুলাল হাওলাদার সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।