তারেক রহমান বরিশাল আগমন উপলক্ষে চরকাউয়া ইউনিয়ন বিএনপির মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 4, 2026, 20:43 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (০৪/০২/২০২৬) নেতাকর্মীরা বরিশাল বেলসপার্কের উদ্দেশ্যে রওনা দেন। মিছিলটি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
চরকাউয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত থেকে দলীয় ঐক্য ও একাত্মতার দৃঢ় বার্তা প্রদান করেন। উপস্থিত নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে পথসভাকে মুখরিত করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে সমাবেশস্থলে যোগদান করে। স্থানীয় নেতারা জানান, “এ ধরনের উদ্যোগ দলের মনোবল শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দলের প্রতি আস্থা বৃদ্ধি করে।”
নেতাকর্মীরা আরও বলেন, এই বরণ অনুষ্ঠান তাদের দায়িত্ব ও প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে এবং ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রেরণা জোগায়।