তাড়াইলে জাতীয় যুব দিবস পালিত ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 1, 2026, 23:42 PM
সংবাদটি শেয়ার করুন....
মোঃআনোয়ার হোসাইন জুয়েল,কিশোরগঞ্জ প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে উদ্বোধনী অনুষ্ঠান ও একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা, সনদ প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি সহ প্রশিক্ষিত যুবক-যুবতী ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ।
এ সময় আরাফাত এগ্রো ফার্ম প্রকল্পে ইয়াসিন আরাফাতকে ১ লক্ষ ২০ হাজার টাকা ও গবাদি পশু মোটা-তাজা করণের জন্য মোছা: নাজরিন আক্তারকে ১ লক্ষ টাকা, ২ জন উদ্যোক্তার মাঝে ২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও ৩০ জন প্রশিক্ষণকারীদের সনদ পত্র বিতরণ করা হয়।