দেশব্যাপী আওয়ামী লীগ সন্ত্রাসের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল সদর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 26, 2026, 02:09 AM
দেশব্যাপী আওয়ামী লীগ সন্ত্রাসের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল সদর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল
সংবাদটি শেয়ার করুন....

,বরিশাল প্রতিনিধি।দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে বরিশালে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪:০০ টার দিকে বরিশাল মহানগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বরিশাল সদর উপজেলা যুবদলের উদ্যোগে এই রেলিটি বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সদর রোড ও অশ্বিনী কুমার টাউন হল এলাকা প্রদক্ষিণ করে জিলা স্কুলের সামনে এসে শেষ হয়।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মিছিলে নেতাকর্মীরা দেশব্যাপী চলমান অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলে বরিশাল সদর উপজেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রেলি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় যুবদল সর্বদা মাঠে থাকবে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।