দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 27, 2026, 01:55 AM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি।
দেশব্যাপী আওয়ামী লীগের তথাকথিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বরিশালে এক বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।
গত শনিবার রাতে নগরীর সদর রোড এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বরিশাল বিভাগীয় কমিটির নেতা-কর্মীসহ স্থানীয় জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও স্বৈরাচারী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠা বরদাশত করা হবে না। যেকোনো মূল্যে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য রুখে দিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল রাজপথে সক্রিয় থাকবে। সমাবেশ থেকে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।