পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 17, 2026, 13:56 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।