বরিশালের কীর্তনখোলা নদীতে ঝাটকা ইলিশের চাহিদা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 25, 2025, 18:34 PM
বরিশালের কীর্তনখোলা নদীতে ঝাটকা ইলিশের চাহিদা বেড়েছে
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল: কীর্তনখোলা নদীতে ঝাটকা ইলিশের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। স্থানীয় জেলেরা জানাচ্ছেন, আগের চেয়ে এখন নদীতে মাছের পরিমাণ কিছুটা বেশি ধরা পড়ছে। ফলে বাজারে প্রতিদিনই ঝাটকা ইলিশের জোগান বাড়ছে।

 

মাছ ব্যবসায়ীরা বলছেন, “আমরা আন্টির থেকে এখন বেশি মাছ পাই, প্রায় কীর্তনখোলা নদীতে ঝাটকা ইলিশের চাহিদা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ২৫ আগস্ট ২০২৫

 

বরিশালের কীর্তনখোলা নদীতে ঝাটকা ইলিশের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে বেলতলা খেয়া ঘাটের উত্তর পাশে অবস্থিত মাছঘাটে প্রতিদিনই ভিড় জমছে জেলে, আড়তদার ও ক্রেতাদের। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই ঘাটে চলে জমজমাট কেনাবেচা।

 

স্থানীয় জেলেরা জানিয়েছেন, নদীতে এখন তুলনামূলক বেশি ইলিশ ধরা পড়ছে। এজন্য প্রতিদিনই নতুন মাছ নিয়ে তারা ঘাটে আসছেন। সরাসরি জেলেদের কাছ থেকে টাটকা মাছ কিনতে পেরে আড়তদার ও খুচরা ক্রেতারাও সন্তুষ্ট।

 

একজন জেলে জানান?

“আগে বাজারে নিতে হলে অনেক সময় ও খরচ হতো। এখন ঘাটেই মাছ বিক্রি করতে পারছি। এতে আমরা ন্যায্য দাম পাচ্ছি।”

 

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কীর্তনখোলার ইলিশ সবসময়ই স্বাদে ভিন্ন। তাই ঝাটকা ইলিশের প্রতি মানুষের আগ্রহও বেশি।

 

নদীপাড়ের এই নতুন ঘাটটিকে কেন্দ্র করে প্রতিদিনই প্রাণ ফিরে পাচ্ছে স্থানীয় অর্থনীতি। টাটকা ইলিশের সহজ জোগানে উপকৃত হচ্ছে ক্রেতা থেকে শুরু করে বাজার-ব্যবসায়ীরাও।

 

ভিডিও সংযুক্ত রয়েছে