• ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে কুখ্যাত ডাকাত মানহানি মামলায় আটক-নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ২০:১০ অপরাহ্ণ
বরিশালে কুখ্যাত ডাকাত মানহানি মামলায় আটক-নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলার ৯ নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মিলন হাং (পিতা: মোঃ কাঞ্চন আলী হাং) কে বন্দর থানা পুলিশ একটি মানহানি মামলায় আটক, বিগত দিনে নানা অপকর্ম সাথে জড়িত রয়েছে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার এক ভদ্রলোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও টাকা দাবি করার অভিযোগে ওই ব্যক্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে দায়ের করা মামলায় গত রাতে তাকে আটক করা হয়।

এদিকে এলাকায় সরেজমিনে গিয়ে একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মিলন হাংয়ের বিরুদ্ধে বিগত দিনে চুরি, ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত।

স্থানীয়দের দাবি, ২০০৫ সালে বরিশাল ও ভোলার নৌপথে ট্রলার ডাকাতির একটি মামলায় তার নাম আসে এবং ওই মামলায় তিনি ৬ মাস কারাভোগ করেন। এছাড়াও একই এলাকার কালাম হাওলাদার ও মামুন খানের গরু চুরির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও এলাকাবাসী জানান।

এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, “মিলন হাং এলাকায় থাকলে আমরা আতঙ্কে থাকি। কখন কার গরু, ছাগল বা অন্য কোনো সম্পদ চুরি হয় তা নিয়ে দুশ্চিন্তায় থাকি।”

তাদের আরও অভিযোগ, এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার পেছনেও তার ভূমিকা রয়েছে বলে তারা মনে করেন। এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে থাকা সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে বন্দর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, “মামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো অভিযোগ বা মামলা থাকলে সেগুলোও যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”