বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিকেল ৪টার পর মিলছে না চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 29, 2026, 01:36 AM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিকেল ৪টার পর মিলছে না চিকিৎসাসেবা
সংবাদটি শেয়ার করুন....

ববি প্রতিনিধি, (ওরাইনা খান চৌধুরী।)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের সেবার সময় কমিয়ে আনা হয়েছে। আগে রাত ৮টা পর্যন্ত মেডিকেল সেন্টারটি খোলা থাকলেও এখন থেকে বিকেল ৪টার পর আর চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না। এতে আবাসিক শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থানরত শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের অনেকেই রাতে অসুস্থ হয়ে পড়েন। এ সময় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা না থাকলে জরুরি প্রয়োজনে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যেতে হয়।এতে সময় ও অর্থের পাশাপাশি জরুরি মুহূর্তে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে।

মেডিকেল সেন্টারের সেবার সময় কমিয়ে আনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “মেডিকেল সেন্টারের দায়িত্বপ্রাপ্তরা এ বিষয়ে তাকে কোনো কিছু জানাননি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার তানজিম এর সঙ্গে সরেজমিনে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এদিকে ড. শাম্মি আরা নিপার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে অফিসে কথা বলতে।”

মেডিকেল সেন্টারের সেবার সময় কমিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের প্রশ্ন, বিকেল ৪টার পর কোনো আবাসিক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে তিনি কোথায় চিকিৎসাসেবা নেবেন?

শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারের সেবার সময় পুনর্বিবেচনা করে বিশেষ করে রাতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ওরাইনা খাঁন চৌধুরী