বরিশাল মহানগর যুবদল নেতার মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ১৪:১৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান-এর সম্মানিত মাতার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জনাব জিয়াউদ্দিন সিকদার এবং বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জনাব মাসুদ হাসান মামুনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।