বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে মাওলা রাব্বি শামীমকে দেখতে চান ত্যাগী নেতাকর্মী ও সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 6, 2026, 23:52 PM
বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে মাওলা রাব্বি শামীমকে দেখতে চান ত্যাগী নেতাকর্মী ও সাধারণ মানুষ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে সাবেক বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাবেক বরিশাল কলেজের এজিএস, সাবেক বরিশাল সদর উপজেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি এবং বর্তমান বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাওলা রাব্বি শামীম-কে দেখতে চান তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

স্থানীয় নেতাকর্মীদের মতে, ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের কঠিন সময়েও রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাওলা রাব্বি শামীম।

তারা আরও বলেন, বরিশাল সদর উপজেলার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন তিনি।

এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তার আন্তরিকতা এবং ত্যাগের কারণে তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ত্যাগী নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

তৃণমূল নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে বরিশাল সদর উপজেলার নেতৃত্বে মাওলা রাব্বি শামীম দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।