বরিশাল সদর উপজেলা তাঁতীদলের নবগঠিত আহবায়ক রাজীব খানের পিতার শারীরিক খোঁজখবর নিতে নেতৃবৃন্দের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 24, 2025, 19:20 PM
বরিশাল সদর উপজেলা তাঁতীদলের নবগঠিত আহবায়ক রাজীব খানের পিতার শারীরিক খোঁজখবর নিতে নেতৃবৃন্দের উপস্থিতি
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল সদর উপজেলা তাঁতী দলের নবগঠিত আহবায়ক জনাব রাজীব খানের পিতা গুরুতর অসুস্থ থাকায় তাঁর পরিবারের খোঁজখবর নিতে স্ব-স্ব অবস্থান থেকে ছুটে যান বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের নেতৃবৃন্দ। রাজীব খানের বাসভবনে উপস্থিত হয়ে তাঁর পিতার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজ নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন—বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সভাপতি এস. এম. মাইনুল হাসান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সুমন, প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ আকন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব জনাব মিরাজ হাওলাদার উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক তৌহিদ, মাহিন এবং শায়েস্তাবাদ ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক প্রত্যাশী মোঃ জাকির খান ও শায়েস্তাবাদ ইউনিয়ন তাঁতীদলের ইউনিয়নের নেতৃবৃন্দ

নেতৃবৃন্দ রাজীব খানের পিতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।