বরিশাল সদর উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটিকে চরকাউয়া ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 17, 2025, 01:44 AM
বরিশাল সদর উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটিকে চরকাউয়া ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে চরকাউয়া ইউনিয়ন বিএনপি জানায়— দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস করেন।

এসময় চরকাউয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ কাজী মোকলেছুর রহমানসহ সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বরিশাল সদর উপজেলা বিএনপির এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।