বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 5, 2025, 23:37 PM
সংবাদটি শেয়ার করুন....
মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল সদর উপজেলার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এস. এম. মাইনুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজী, বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদলের সভাপতি মোঃ জামাল হোসেন ফকির, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হোসেন রাশেদ, গোলাম কিবরিয়া লাভলু, সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ মোমেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান মুন্না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক রাজীব খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিরাজ হোসেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, শামীম হোসেন ও আলিফ, যুগ্ম আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা তাঁতীদল।
তৌহিদুল ইসলাম উজ্জ্বল, আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা যুবদল
মোহাম্মদ কামাল খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল সদর উপজেলা যুবদল
মোহাম্মদ কামাল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল জেলা দক্ষিণ যুবদল
মোহাম্মদ নান্না হোসেন, আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা কৃষক দল
দোয়া মাহফিলে জেলা ও উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।