বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদকে বরিশাল সদর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 30, 2026, 17:36 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ছাত্রদলের ‘সোনালী ফসল’ জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
রোববার (৩০ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় বরিশাল সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ ছালাম রাড়ী, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোঃ ফিরোজ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।