বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চরমোনাই পীরের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 30, 2025, 11:48 AM
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চরমোনাই পীরের শোক প্রকাশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শোক বার্তায় রেজাউল করীম বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন।

রেজাউল করীম তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।