মহান বিজয় দিবসে চরকাউয়া ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 18, 2025, 19:03 PM
মহান বিজয় দিবসে চরকাউয়া ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন

মহান বিজয় দিবস উপলক্ষে চরকাউয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরকাউয়া ইউনিয়নের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ সহিদ খান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কবিরুল ইসলাম কবির, মোঃ অলিদ, মোঃ কামরুল মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ সহিদ, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ হুমায়ুন মোল্লা, ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব ফকির, ৩নং ওয়ার্ড নেতা মোঃ জয়নাল ও মোঃ মিশু সিকদার, ৭নং ওয়ার্ড নেতা মোঃ আলিম সিকদার।

র‍্যালিতে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সুজনও উপস্থিত ছিলেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।